ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। বিমানবন্দর সূত্র জানিয়েছে এই সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।